আহলান সাহলান মাহে রমজান — DailyGoods-এ শুরু হলো গ্র্যান্ড রমজান ফিয়েস্তা

আহলান সাহলান মাহে রমজান — DailyGoods-এ শুরু হলো গ্র্যান্ড রমজান ফিয়েস্তা

আহলান সাহলান মাহে রমজান। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস আবার আমাদের মাঝে ফিরে এসেছে। এই বরকতময় সময়ে আমরা শুধু ইবাদতেই নয়, আমাদের জীবনযাপনেও আনি পরিবর্তন—খাবারে, ব্যবহারে, অভ্যাসে।

রমজান মানেই সচেতনতা। নিজের জন্য, পরিবারের জন্য, প্রিয়জনদের জন্য সেরাটুকু বেছে নেওয়ার সময়।

এই পবিত্র মাসকে ঘিরে DailyGoods নিয়ে এসেছে বিশেষ আয়োজন—গ্র্যান্ড রমজান ফিয়েস্তা।

পুরো রমজানজুড়ে আকর্ষণীয় ছাড়

রমজান মাসজুড়ে DailyGoods-এ থাকছে
৫% থেকে ৪০% পর্যন্ত ছাড় বিভিন্ন নির্বাচিত পণ্যে।

খাদ্যপণ্য, স্বাস্থ্যসেবা, সুন্নাহ সামগ্রী, দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস—সবই এখন আরও সাশ্রয়ী দামে। যাতে এই রমজানে আপনার কেনাকাটা হয় সহজ, সচেতন ও বাজেটের মধ্যে।

কেন এই আয়োজন?

রমজানে খরচ একটু বেড়ে যায়—ইফতার, সেহরি, অতিথি আপ্যায়ন, পরিবারের প্রয়োজন—সব মিলিয়ে প্রস্তুতিও বড় হয়। তাই DailyGoods চেয়েছে এই সময়ে আপনাদের পাশে থাকতে, যেন মান ও দামের মধ্যে কোনো সমঝোতা করতে না হয়।

পরিবারের জন্য, প্রিয়জনদের জন্য

রমজানে উপহার দেওয়া, পরিবারের জন্য ভালো কিছু সংগ্রহ করা—এগুলো শুধু কেনাকাটা নয়, ভালোবাসার প্রকাশও। এই ফিয়েস্তা সেই সুযোগটাই আরও সহজ করে দিচ্ছে।

এই রমজান হোক বরকতময়, সুস্থ ও সুন্দর।
আপনার প্রতিটি কেনাকাটায় থাকুক সচেতনতার ছোঁয়া।

0 comments

Leave a comment