Ceylon Naturals Organic Extra Virgin Coconut Oil (অর্গানিক এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল) - 500 ml
শ্রীলঙ্কার ক্রান্তীয় দ্বীপের বিশুদ্ধতম নারকেল থেকে সংগৃহীত আমাদের এই এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল পুষ্টিগুণে ভরপুর। এটি বিশেষ কোল্ড-প্রেস (Cold-Pressed) পদ্ধতিতে তৈরি করা হয়, যেখানে তাপ ও রাসায়নিক ব্যবহার না করে নারকেলের প্রাকৃতিক সুগন্ধ, স্বাদ এবং সবটুকু পুষ্টি অক্ষুণ্ণ রাখা হয়।
এই এক্সট্রা ভার্জিন নারকেল তেলে রয়েছে হালকা নারকেলের স্বাদ ও ট্রপিক্যাল সুগন্ধ, যা রান্না থেকে শুরু করে ত্বক ও চুলের যত্ন—সবক্ষেত্রেই বহুমুখীভাবে ব্যবহারযোগ্য।
উৎপত্তিস্থলঃ শ্রীলঙ্কা
উপকারিতাঃ
- হৃদরোগের ঝুঁকি কমাতে এবং মেটাবলিজম বৃদ্ধিতে সহায়ক।
- ওজন কমাতে এবং দ্রুত শক্তি জোগাতে কার্যকর।
- চুল পড়া রোধ করে এবং ত্বককে রাখে কোমল ও উজ্জ্বল।
- ক্ষতিকারক কোলেস্টেরল মুক্ত এবং ১০০% প্রাকৃতিক।
- এতে প্রচুর পরিমাণে লরিক অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
- উচ্চ তাপে রান্নার জন্য এটি আদর্শ এবং পুষ্টি বজায় রাখে।
- এটি ত্বক, চুল এবং নখের প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে দারুণ কাজ করে।
ব্যবহার পদ্ধতিঃ
- খাদ্যাভাস : প্রতিদিন ৩-৪ টেবিল চামচ তেল আপনার নিয়মিত ডায়েটে অন্তর্ভুক্ত করতে পারেন।
- রান্না: ভাজা, বেকিং, স্মুদি বা যেকোনো স্বাস্থ্যকর রান্নার জন্য এটি উপযুক্ত।
- ব্যক্তিগত যত্ন: গোসলের আগে চুলে ম্যাসাজ করুন অথবা রাতে ঘুমানোর আগে ত্বকের ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করুন।
সংরক্ষণ নির্দেশনাঃ
- সরাসরি সূর্যের আলো থেকে দূরে কোনো ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন।
- পণ্যটি দীর্ঘস্থায়ী করতে কখনোই ডিপ ফ্রিজে (Deep Freeze) রাখবেন না।